ভারত: বাংলাদেশি ক্রেতার অভাবে কমেছে কলকাতার ৫০% ব্যবসা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে ক্রেতা না আসতে পারায় ৫০ শতাংশ ব্যবসা কমে গেছে বলে দাবি করেছেন মধ্য কলকাতা ধর্মতলা এবং নিউমার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে আজ শনিবার একটি সংগঠন গড়েছেন তাঁরা। এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘ফ্রি স্কুল স্ট্রিট অ্যান্ড মার্কুইস স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি।’
সংগঠনের যুগ্ম সম্পাদক মনোতোষ সরকার আজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে ক্রেতা আসা বন্ধ হওয়ার পর বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাবেচা অনেকটাই কমেছে। এর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় ব্যবসা, হোটেল ব্যবসা ও পরিবহন ব্যবসা। মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট এবং এ–সংলগ্ন এলাকাগুলোয় এসব ব্যবসা পরিচালনা করা হয়।
মনোতোষ সরকার আরও বলেন, বাংলাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা এ এলাকায় এসে হোটেলে ওঠেন, পরিবহন ব্যবহার করেন। এখন তাঁরা আসতে না পারায় একেকটি ব্যবসা একেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার চরিত্র ও ক্ষতির হার আলাদা। আনুমানিকভাবে বলা যায়, মোটামুটি ৫০ শতাংশ ব্যবসা কমেছে।
হোটেল ব্যবসার বিষয়ে মনোতোষ সরকার বলেন, বড়দিন ও নতুন বছরে নিউমার্কেট ও পার্ক স্ট্রিট এলাকায় সারা ভারত থেকে মানুষ আসেন। বাইরের দেশ থেকেও আসেন। এর মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। এ সময়ে এখানকার হোটেলগুলোয় প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং থাকে। কিন্তু এবার ৫০ শতাংশের বেশি খালি পড়ে আছে। অর্থাৎ বলা যায়, হোটেলে ৪০-৫০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমেছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের দিকে ইঙ্গিত করে মনোতোষ সরকার বলেন, ‘এই যে ধারাবাহিকভাবে ব্যবসা কমছে, এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পররাষ্ট্রসচিবদের বৈঠকের ওপর নজর রাখব। আশা করি, সেই বৈঠক ইতিবাচক হবে। তারপর আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব।’
প্রথম আলো
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...